বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বাঁকখালী খাল দখল করে তৈরি হচ্ছে মৎস্যঘের

  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ও ভারুয়াখালী ইউনিয়নকে বিভাজন করেছে যে খালটি কার নাম ‍‍`বাঁকখালী। প্রবাহমান খালের চরে বাঁধ দিয়ে মাছের ঘের তৈরি করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। এতে ভাঙ্গন আতংকে দুই পাড়ের মানুষ।

অভিযোগ উঠেছে-পিএমখালী ইউনিয়নের তুতকখালী ৬ ভাইয়ের পাড়ার মহলের জামানের ছেলে শাহাদাতের নেতৃত্বে স্কেবটর দিয়ে খালের পলি তুলে বাঁধ সৃষ্টি করা হচ্ছে। অবৈধভাবে রাতে ও দিনে এ কাজ চালিয়ে গেলেও নজর দেয়নি প্রশাসন।

দুইপাড়ের রাজনৈতিক প্রভাবশালী চক্রের কারণে বিষয়টি প্রশাসনের নজর এড়িয়ে গেছে। অভিযোগ উঠলেও তদবিরে থেমে যায় প্রশাসনের তৎপরতা।

ঘের তৈরি করা জায়গার কোন কাগজ নেয় বা এটি প্রবাহমান খালের চর জমি বলে স্বীকার করেন শাহাদাতের ঘেরের দায়িত্বে থাকা মোহাম্মদ সলিম।

যদিও জানতে চাইলে মৎস্যঘেরের জমির কাগজ রয়েছে বলে দাবি করেন শাহাদাত। তিনি বলেন, কয়েকজন মিলে আমরা ঘেরটি তৈরি করছি। ঘেরটি পুরনো তিনি নতুন করে বাঁধছেন। তবে সেই কাগজ তিনি দেখাতে পারেননি।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা বলেন, বিষয়টি নজরে আসার পর এসিল্যান্ডকে নির্দেশ দিয়েছি। তিনি বিষয়টি নিয়ে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category