বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ভোলায় অভিযানে আটক ৭, জব্দকৃত নৌকা নিলামে বিক্রি

  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

ভোলার তজুমদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তর অবৈধ জাল উচ্ছেদে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ৩০ হাজার মিটার অবৈধ জাল ও একটি নৌকা জব্দ করেছে। এসময় ৭ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আটককৃত জাল পুড়িয়ে দেয়া হয়েছে।বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে জব্দকৃত নৌকাটি নিলাম বিক্রি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকালে তজুমদ্দিনের মেঘনার বিভিন্ন পয়েন্টে মৎস্য অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. আল আমিন জানান, ১৬ জানুয়ারি বিকালে তজুমদ্দিন থানা পুলিশের সহযোগিতায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ জাল উচ্ছেদে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ৫টি মশারি জাল এবং ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল সন্ধ্যায় শশীগঞ্জ স্লুইসগেট এলাকায় জনসম্মুখে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়েছে।

অভিযানের সময় একটি নৌকা ও ৭ জন জেলেকে আটক করা হয়। সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুভ দেবনাথ স্যারের উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা ও ৫ জনকে অপ্রাপ্ত বয়স্ক বিবেচনা করে মুচলেকা নেয়া হয়। আজ বুধবার দুপুরে জব্দকৃত নৌকাটি নিলাম বিক্রি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category