সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

প্রধানমন্ত্রীকে টনি ব্লেয়ারের অভিনন্দন

  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৮০ Time View

টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) শেখ হাসিনাকে পাঠানো অভিনন্দন চিঠিতে তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে বাংলাদেশের অসাধারণ উন্নয়নই নির্বাচনের ফলাফলে আপনার নেতৃত্ব ও নিষ্ঠা প্রতিফলিত হয়েছে।’

বর্তমানে টনি ব্লেয়ার ইন্সটিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নেতৃত্বে থাকা টনি ব্লেয়ার বলেন, বাংলাদেশের সাফল্যের গল্প বহুমুখী; যা শক্তিশালী রপ্তানি খাত, সমৃদ্ধ মধ্যবিত্ত শ্রেণীর উত্থান এবং তরুণ ও শিক্ষিত জনশক্তির গতিশীলতা দ্বারা চালিত।

তিনি বলেন, ‘নিম্ন-আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে বাংলাদেশের রূপান্তরমূলক যাত্রা জনগণের কল্যাণে আপনার অঙ্গীকারের সাক্ষ্য হিসেবে প্রতীয়মান।’

তিনি আশা করেন, ‘আপনার পরবর্তী মেয়াদ শুরু করার সঙ্গে সঙ্গে আমি আত্মবিশ্বাসী- বাংলাদেশ উন্নতি অব্যাহত রাখবে, নতুন মাইলফলক অর্জন করবে এবং সুশাসনের জন্য বৈশ্বিক মানদণ্ড স্থাপন করবে।’

ব্লেয়ার বলেন, তিনি বাংলাদেশের জনগণের জন্য রূপকল্প ২০৪১ বাস্তবায়নে শেখ হাসিনা ও তার প্রশাসনকে সমর্থন করতে আগ্রহী।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বলেন, তিনি শেখ হাসিনার সাফল্য কামনা করেন এবং আবারও তার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category