মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Title :
পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিশরের প্রেসিডেন্ট সিসির অভিনন্দন

  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View

পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। পারস্পরিক স্বার্থে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করারও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে সিসি বলেন, ‍‍`আপনার দেশে সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদে আসীন হওয়ায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী হিসেবে তার পুনঃনির্বাচিত হওয়া যোগ্য নেতৃত্বের প্রতি বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসকে প্রতিফলিত করে বলেও উল্লেখ করেন মিশরের প্রেসিডেন্ট।

সিসি বলেন, ‍‍`এই ভালো সুযোগকে কাজে লাগিয়ে আমি আনন্দের সঙ্গে স্বীকার করছি যে, মিশর ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি আত্মবিশ্বাসী যে আমাদের জনগণের পারস্পরিক স্বার্থে আগামী বছরগুলোতে আমাদের দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহত থাকবে।’

মিশরের প্রেসিডেন্ট বলেন, ‍‍`আমার অভিনন্দন পুনর্ব্যক্ত করে আপনার মঙ্গল ও অব্যাহত সাফল্য কামনা করছি। বাংলাদেশের বন্ধুপ্রতীম জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category