সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৭৩ Time View

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নবনিযুক্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‍‍`পবিত্র রমজান আসছে এবং এ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।’

শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা মন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর বাইরে সফরে সেখানে যান শেখ হাসিনা।

এই বিশাল ব্যবধানে এ জয়ে টানা চতুর্থ মেয়াদ এবং সামগ্রিকভাবে পঞ্চম মেয়াদে ক্ষমতায় আসীন হয়েছেন তিনি।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, এটি মন্ত্রিসভার অনানুষ্ঠানিক বৈঠক।

তিনি আরও বলেন, বিশেষ করে রমজান মাসে পণ্যের কৃত্রিম সংকট তৈরি রোধ করতে বড় মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে মন্ত্রীদের নিয়মিত মজুদবিরোধী অভিযান পরিচালনারও নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখুন, যাতে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব বলেন, প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের প্রথমে তার মন্ত্রণালয় সম্পর্কে তথ্য-উপাত্ত জানার নির্দেশনা দেন।

সালাউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের কোনো প্রকল্প গ্রহণের সময় দেশ ও জনগণের কল্যাণের বিষয়টি বিবেচনা করতে বলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category