বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ঝিনাইদহে বরুন ঘোষ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী বরুন ঘোষ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার (১০জানুয়ারি) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে এসএসসি ’৯৪ ব্যাচ ঝিনাইদহ’র শিক্ষার্থীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে তার সহপাঠি, বন্ধু, স্বজন ও এলাকাবাসীরা অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে নিহত বরুনের বন্ধু এম এ লতিফ শাহরিয়ার প্রজ্জল, মীর ফজলে এলাহী শিমুল, এনামুল হক এনাম, কাজল চক্রবর্তী, নিমাই চক্রবর্তী, রবিন অধিকারী, শামীম আহম্মেদ, সোহেল রানা, ফিরোজ হোসেন, কাজী মোহাম্মদ আলীসহ অন্যান্যনা বক্তব্য রাখেন।

সেসময়, বক্তারা বরুন ঘোষ হত্যার মুল ঘটনা উদঘাটনসহ জড়িতদের দ্রæত আইনের আওতায় আনার দাবী জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের হামদহ এলাকার নিজ বাড়ী থেকে চা থেকে মাঝিপাড়ায় যায় ওই এলাকার বরুন ঘোষ। মহাসড়কে পৌঁছালে একদল দুবৃর্ত্ত তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। সেখান থেকে একালাবাসীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category