বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

গফরগাঁওয়ে হাওর এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, যুবক আটক

  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

ময়মনসিংহগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ফরহাদ হোসেন (১৮)নামে এক যুবকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সে পৌর শহরের ষোলহাসিয়া গ্রামের ইউসুফ হোসেনের ছেলে।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে নিরাপত্তাকর্মীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের নিরাপত্তকর্মী এবং যাত্রীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে ফরহাদ হোসেন। এতে ট্রেনের কয়েকটি দরজা এবং জানালা ক্ষতিগ্রস্থ হয়। বিষয়টি তাৎক্ষনিক রেললাইন পাহারায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের নজরে আসে। সঙ্গে সঙ্গে পুলিশ ও আনসার সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। এ সময় মোস্তফা নামে এক আনসার কমান্ডার আহত হয়।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে ময়মনসিংহ রেলওয়ে  থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category