বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

গফরগাঁওয়ে ভোট কেন্দ্রে আগুন দিলো দুর্বৃত্তরা

  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের পরশীপাড়া গ্রামে আজ শনিবার ভোররাতে দুবৃত্তদের দেওয়া আগুনে পুড়লো প্রাথমিক বিদ্যালয়ের ৪টি ঘর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্যালয়টি ভোট কেন্দ্র হিসেবে নির্ধারিত। ভোটকেন্দ্রের আনুমানিক ৫০ গজ দূরে পেট্রোলের একটি খালি বোতল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা ভোররাতে স্কুলের আধা পাকা ভবনের পেছনের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ভবনটির চারটি কক্ষের ওপরের টিনের চালা আগুনে পুড়ে যায়। স্থানীয়রা খোঁজ পেয়ে ৯৯৯ এ কল করে পুলিশকে ও ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘জরুরী সেবা ৯৯৯ হটলাইন নম্বরে খবর পেয়ে থানা পুলিশ ভোর পাঁচটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। নির্বাচন বিরোধী নাশকতা মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category