বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

রাজধানীতে বিজিবি‍‍`র স্পেশাল টিম ‘র‌্যাট’ মোতায়েন

  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজধানী ঢাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি‍‍`র স্পেশাল ফোর্স র‌্যাপিড এ্যাকশন টিম (র‌্যাট)।

র‌্যাট বিজিবি‍‍`র একটি স্পেশাল টিম। র‌্যাটের প্রতিটি সদস্য স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়া দেশের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবির স্পেশাল টিম র‌্যাটের সক্ষমতা রয়েছে।

এদিকে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা সেক্টরে ১৬০ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক  কাজ করছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউতে সাংবাদিকদের এসব তথ্য জানান ২৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহমুদ।

তিনি  জানান, ‘বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বিজিবি সদস্যরা নিয়োজিত আছে।  ঢাকা শহরের প্রতিটি পয়েন্টে কাজ করছে র‌্যাট সদস্যরা । দ্রুততম সময়ের মধ্যে যেকোনো নাশকতা ঠেকাতে র‌্যাট অন্যতম একটি টিম।

মেজর আবরার আল মেহমুদ আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচন করতে রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক ঢাকা সেক্টরে ১৬০ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছে।

এরআগে, গত ২৯ ডিসেম্বর স্ট্রাইকিং ফোর্স হিসেবে সারাদেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

তিনি জানান, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য আগে থেকে বিজিবি সদস্যরা মাঠে আছে। তারা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category