পাবনার কৃতিসন্তান মাহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ সাহাবুদ্দিনের দেওয়া দুইটি বাস উপহার পেল ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে বাস হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহাবুব সরফরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির পুত্র সাংস্কৃতিক ব্যক্তিত্ব কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা আরশাদ আদনান রনি উপস্থিত থেকে বর্ণাঢ্য আয়োজনে বাসের হস্তান্তর করেন।