বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন বাতিল নয়: হাইকোর্ট

  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ জানুয়ারি) এ বিষয়ে করা আবেদনের শুনানি করে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন এমএ লতিফ প্রধান ও দেলোয়ার হোসেন।

গত ৮ ডিসেম্বর প্রাথমিকের প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল, রংপুর ও সিলেট বিভাগের ১৮টি জেলার মোট ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন পরীক্ষার্থী আবেদন করেন।

পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১২৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে রংপুর বিভাগের ৯৬ জন ও বরিশাল বিভাগের ২৮ জন। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ডিজিটাল জালিয়াতির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

প্রশ্নপত্র ফাঁস, অব্যবস্থাপনা ও উত্তরপত্র জালিয়াতির অভিযোগ প্রথম ধাপের পরীক্ষা বাতিল চেয়ে ১২ ডিসেম্বর রিট করা হয়। বরিশাল বিভাগের পরীক্ষার্থী ফাতেমা আক্তার সাথী রিট আবেদনটি করেন।

রিট করার আট দিন পর ২০ ডিসেম্বর প্রথম পর্বের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category