সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

জাতীয় পর্যবেক্ষণ সংস্থা সাঁকো এর প্রধান সমন্বয়কারী হলেন মুহাম্মদ আতা উল্লাহ খান

  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা সোশ্যাল এ্যাডভান্সমেন্ট কো অপারেশন অর্গানাইজেশন (সাঁকো) এর প্রধান সমন্বয়কারী মনোনীত  হলেন বিশিষ্ট রাজনীতিবিদ, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ আতা উল্লাহ খান।

গত (১ নভেম্বর) ২০২৩ তারিখ  তাকে  লিখিতবাবে নিয়োগ প্রদান করলেও ১ লা জানুয়ারি  ২০২৪  তারিখে সাকোর প্রধান নির্বাহী মোঃ মাহবুবুল আলম আনুষ্ঠানিকভাবে  দায়িত্বভার হস্তান্তর করেন। ৭ই জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে দেশে ১,০ ৫৮ জন নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ প্রদান করেছেন জাতীয়  নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা সাকো।

বাংলাদেশে জাতীয় নির্বাচন পর্যবেক্ষন সংস্থা সাঁকো এর নিবন্ধন নাম্বার হচ্ছে ৫৫।

সাঁকো ২০১১ সাল  থেকে সকল স্থানীয় এবং জাতীয় নির্বাচন সফলতার সাথে পর্যবেক্ষণ করে আসছে। দেশের গণতন্ত্র সুসংহত করার লক্ষ্যে নির্বাচন পর্যবেক্ষণ করে সঠিক রিপোর্ট জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রকাশ করবার জন্য সাঁকো  বদ্ধপরিকর।

সাঁকো এর প্রধান সমন্বাকারী মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মুহাম্মদ আতা উল্লাহ খান বলেন দীর্ঘদিন যাবৎ  জাতীয় রাজনীতি, সাংবাদিকতা ও মানবাধিকার কর্মী হিসেবে সারাদেশে যে নিজস্ব নেটওয়ার্ক রয়েছে তাকে কাজে লাগিয়ে দ্বাদশ জাতীয়  সংসদ নির্বাচন কে তৃণমূল পর্যায় থেকে পর্যবেক্ষণ করে সঠিক ও নিরপেক্ষ রিপোর্ট জাতীয় ও  আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করাবেন বলে আশা প্রকাশ করেন।

তিনি এক আরো বলেন সরকার এবং নির্বাচন কমিশন দেশে যে নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস প্রদান করেছেন সেই আলোকে জনগণ যদি স্বতঃস্ফূর্ত ভাবে ভোট প্রদান করেন সরকার, প্রশাসন যদি নিরপেক্ষ থাকে ও  সাধারন ভোটারদের, ভয় ভীতি প্রদর্শন করা না হয় তাহলেই দেশে  অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্টিত হবে।

সাকো মনোনীত সারাদেশের পর্যবেক্ষকদেরকে দ্রুত সময়ের মধ্যে সঠিক ও নিরপেক্ষ রিপোর্ট কেন্দ্রে পাঠানোর জন্য অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category