সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

নতুন বছরে নতুন দাম আসছে এলপিজিতে

  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৮২ Time View

ভোক্তাপর্যায়ে রান্না কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হবে আজ। বছরের শুরুতেই আজ মঙ্গলবার (২ জানুয়ারি) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম নির্ধারণ করবে।

গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিইআরসি। সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত জানুয়ারি ২০২৪ মাসের সৌদি কন্টাক্ট প্রাইস (Saudi CP) অনুযায়ী জানুয়ারি ২০২৪ মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি’র মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ ২ জানুয়ারি ২০২৪ তারিখ মঙ্গলবার বিকাল বিকেল তিনটায় কারওয়ান বাজারস্থ কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে। একইসঙ্গে জানুয়ারি মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি‍‍`র মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে www.berc.org.bd আপলোড করা হবে।

এর আগে গত ৫ মাস টানা বেড়েছে এলপিজির দাম। তবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দাম কিছুটা কমবে এমন ধারণা করছেন অনেকে।
www.berc.org.bd

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category