বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

রিজভীকে শিগগিরই আইনের আওতায় আনা হবে: ডিবি প্রধান

  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১০৭ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ রোববার দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হারুন বলেন, রিজভীকে শিগগিরই আইনের আওতায় আনা হবে। তিনি বিভিন্ন আন্দোলনের ঘোষণা দেন, এবং এরপর আন্দোলনের নামে নাশকতা করা হয়। ভোটকেন্দ্রে ভোটারদের যেতে নিরুৎসাহিত করছেন তিনি। রিজভীর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে।

রিজভীকে উদ্দেশ্য করে তিনি বলেন, একজন অসুস্থ মানুষ একটু পর পর আন্দোলনের ঘোষণা করেন। তিনি অসুস্থ হলে কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করেন, নির্বাচন বানচালের ঘোষণা দেন?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category