বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

দীঘিনালায় দ্বাদশ সংসদ নির্বাচনী মতবিনিময় সভা

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ Time View

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে রির্টানিং কর্মকর্তাদের সাথে উপজেলার জনপ্রতিনিধিগণের মতবিনিময় সভা করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর ) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার), জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. কাশেম প্রমূখ।

আলোচনাসভায় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আশা করছি সকলের আন্তরিকতা ও সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা আশা করি স্থানীয় রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নের্তৃবৃন্দের আন্তরিক সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।

সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন প্রমূখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাহেনসা লতিফুর খায়ের, সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসনাত খান, অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল হক, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাংবাদিক মো. জাকির হোসেন, সাংবদিক মো. সোহেল রানাসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category