সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

শুদ্ধাচার পুরস্কার পেলেন কিশোরগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৭৮ Time View

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)‍‍`র জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ পেয়েছেন কিশোরগঞ্জ জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম। বুধবার (২৭ ডিসেম্বর) এলজিইডির ত্রৈমাসিক সভায় তার হাতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার হিসেবে ক্রেস্ট সম্মাননা স্মারক ও চেক তুলে দেন প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন।

জাতীয় শুদ্ধাচার (সংশোধন) নীতিমালা-২০২১ এর অনুচ্ছেদ ৩.৩ এবং ৩.৪  অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) কর্মরত ২য় গ্রেড হতে গ্রেড ৯ ভুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য হতে এ পুরষ্কার প্রদান করা হয়।

প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন মহোদয়ের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

কিশোরগঞ্জ জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)‍‍`র বিভিন্ন পর্যায়ের ৩ ক্যাটাগরিতে মোট ১০ জন কর্মকর্তা-কর্মচারী জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ এর জন্য মনোনীত হয়েছেন।

চৌকস, কর্মঠ ও ন্যায়ের পথে আপসহীন মো. আমিরুল ইসলামকে কাজের স্বীকৃতি দেওয়ায় কিশোরগঞ্জ এলজিইডি পরিবারের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category