বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কাল‌কি‌নিতে নৌকার প্রার্থীর মতবিনিময়

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯২ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালকিনিতে আগমন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে আবদুস সোবহান মিয়া গোলাপের উদ্যোগে কালকিনি পৌরসভার মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার, পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, কালকিনি মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেনসহ মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথমবার জনসভায় বক্তব্য দেওয়ার জন্য কালকিনিতে আসবে আমরা প্রধানমন্ত্রীর আগমনে আনন্দিত, আমরা মাদারীপুর-৩ আসনের জনগণ তাকে বরণ করার জন্য অধির আগ্রহে পথ চেয়ে বসে আছি।

তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী বা তার সমর্থকরা যদি প্রধানমন্ত্রীর নির্বাচনি সভায় আসতে চান তাদের স্বাগত জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category