বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা হলো না

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

ভোলা জেলার দক্ষিণ আইচায় ডাকাতি ও অস্ত্র মামলায় ৩৯ বছর দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুর মোহম্মদ (৪৫) কে গ্রেপ্তার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সংশ্লিষ্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ বছর পালিয়ে থাকার পর আসামিকে তার বাড়ির পাশে বেড়িবাঁধের রাস্তার ওপর থেকে গ্রেপ্তার করে।

নুর মোহাম্মদ চরমানিকা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড়ের বেলায়েত হোসেন ওরফে( বুলু মাঝির) ছেলে। তাকে ডাকাতি মামলায় আদালত ২৫ বছর ও অস্ত্র মামলায় ১৪ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের ওই রায়ের পর তিনি ১২ বছর পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার  (ওসি) মো. সাঈদ আহমেদ (পিপিএম) জানান, আসামি নুর মোহাম্মদ দীর্ঘদিন পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে জিআর-১৮৮/১১ ও ১৯০/১১ মামলার দণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তার বিরুদ্ধে আরো ১৪৩/১১ বন আইনে একটি মামলার রয়েছে। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) তাকে আদালতে  সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category