সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

‘স্মার্ট বাংলাদেশ গড়তে পরিবর্তন দরকার’

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৮০ Time View

গাজীপুর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও ডাকাসুর ভিপি আখতারুজ্জামান বলেছেন উন্নয়ন জোয়ার অব্যাহত রাখতে দীর্ঘদিনের জনবিচ্ছিন্নদের বয়কট করে জনবান্ধব ও স্মার্ট বাংলাদেশ গড়তে পরিবর্তন দরকার। ১৫ বছরের জনবিচ্ছিন্ন সাংসদ এবার জনগণের পছন্দের সারিতে নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুযোগ করে দিয়েছেন জনবান্ধব জনপ্রিয় নেতৃত্ব ভোটে জিতে জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার। তাই ট্রাক মার্কা প্রতীক দ্বাদশ জাতিয় নির্বাচনে জোয়ার উঠেছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের ৫ আসনের পূবাইলের ১৯টি কেন্দ্রের ভোট প্রচারনার সময় বিভিন্ন পথ সভায় স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান এসব কথা বলেন। কারো চোখ রাঙানী, হুমকি ধমকিকে ভয় না করার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এটা শেখ হাসিনার নির্বাচন। তাই এমন অপ্রত্যাশিত কিছু করলে তাদের নামগুলো বলে দিবেন।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা, বেলায়েত হোসেন মোল্লা, অ্যাডভোকেট মজিবুর রহমান, বাককু চেয়ারম্যান, সাহেদ সরকার রাকিব, ফেরদৌস মিয়া, মাসুম মেম্বার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category