বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ভোটকেন্দ্রের ভেতরে লাইভ করা যাবে না

  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, ‘সাংবাদিকেরা শুধু ভোটকেন্দ্রের ভেতর লাইভ করতে পারবেন না। কিন্তু সব রেকর্ড নিতে পারবেন এবং ভোট গণনা হবে যখন তখন সব ধরনের ভিডিও নিতে পারবেন। সব প্রকার সুযোগ-সুবিধা আমরা মিডিয়াকে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আমাদের চোখ এবং কান হিসেবে আপনারা কাজ করতে পারেন।’

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা হয়। এরপর প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘আমাদের সব প্রার্থীকে সমানভাবে দেখতে হবে, লেভেল প্লেয়িং নিশ্চিত করতে হবে এবং জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে। একটা যদি জাল ভোট পড়ে, প্রমাণ সাপেক্ষে সেই কেন্দ্র বন্ধ হবে এবং যার ভোট যেখানে পড়বে সেখানে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও এজেন্ট যারা সরকারি থাকবে তারা চাকরিচ্যুত হবে।’

ইসি বলেন, ‘আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করে যাচ্ছি একটি ফ্রি ফেয়ার নির্বাচন করার জন্য। আমাদের দিকে প্রত্যেক ভোটার চেয়ে আছে, জনগণ চেয়ে আছে, নেত্রীবৃন্দ চেয়ে আছে, সরকার চেয়ে আছে এবং পৃথিবীর অনেক বড় বড় দেশ চেয়ে আছে। আমাদের দেশকে বাঁচাতে হবে দেশের অর্থনীতিকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। সে কারণে সবার সহযোগিতা দরকার।’

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category