বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Title :
বিশ্ব বদলে দেওয়া ফরাসি বিপ্লবের স্মরণে ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’ ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’

কালিহাতীতে ট্রাক সিএনজি ও বাসের সংঘর্ষে দাদি নাতির মৃত্যু আহত ৪

  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৭৫ Time View

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে ট্রাক উল্টে সিএনজিকে চাপা দিলে দাদি ও নাতির মৃত্যু হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার চাটিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তাঁতিহারা গ্রামের সোহেল রানার ছেলে আব্দুল্লাহ (১০) ও অপর নিহত হলেন সোহেলের খালা ভূঞাপুর উপজেলার শিয়ালখোল গ্রামের হীরামন (৭৫)। আহতরা হলেন, নিহতদের আত্মীয় ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী হাসনা (৩৫) ও সিএনজি চালক কালিহাতীর সয়া পালিমা গ্রামের রবিউল (৩৫)।

পরিবারের লোকজন, স্থানীয়রা ও ফায়ার  সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করার পর কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শী ও নিহত আব্দুল্লাহর বড় চাচী সোনিয়া জানান তারা পরিবারের লোক ও আত্মীয়রা তিনটি সিএনজি যোগে ঘাটাইল উপজেলার মাইধারচালা গ্রামে খালাতো ননদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলে পৌঁছলে সিএনজিটির সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রাকটি উল্টে সিএনজির ওপরে পড়ে যায়। এতে সিএনজিটি ধুমড়ে-মুচড়ে যায়। এরপরই ঘাটাইলমুখী একটি বাস এসে ট্রাকটির সাথে ধাক্কা খায়। এটি তাদের পরিবারের একমাত্র ছেলে ছিল।

দুর্ঘটনার সংবাদ শুনে হাসপাতালে হতাহতদের খোঁজখবর নিতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হুসেইন ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাহেদুর রহমান জানান, নিহত শিশু আব্দুল্লাহকে মৃত অবস্থায় ও হাসপাতালে আনার পথে বৃদ্ধার মৃত্যু হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category