বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

চরফ্যাসনে মাদরাসাতুল হিদায়া আল ইসলামীয়ার উদ্বোধন

  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১০২ Time View

চরফ্যাসনে মাদরাসাতুল  হিদায়া আল ইসলামীয়া‍‍`র শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় চরফ্যাসন বাজারের সদর রোডের রতন প্লাজার তৃতীয় তলায় অবস্থিত মাদরাসায় কুরআন তেলোয়াতের মাধ্যমে একাডেমিক কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন আন্তর্জাতিক ক্বারী শায়েখ মাঞ্জুর বিন মোস্তফা দা.বা.।

এ সময় প্রধান অতিথি‍‍`র বক্তব্য রাখেন চরফ্যাসন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ। উদ্বোধনী
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ নজরুল নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ  আহাম্মদ উল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামিম হোসেন, চরফ্যাসন কারামাতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, নীলকমল ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন,  যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মনির, উপজেলা আওয়ামী লীগ নেতা জসিম পালোয়ান, প্রভাষক কামাল উদ্দিন  ওলামা লীগ নেতা হাফেজ আবদুল মান্নান প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ শামছুদ্দিন।

এ সময় বিভিন্ন মাদরাসার শিক্ষক ও কয়েক শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মাদরাসাতুল  হিদায়া আল ইসলামীয়া‍‍`র প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম জানান, মাদরাসাটি সুন্দর পরিবেশে দক্ষ ও মেধাবী  ৫ জন শিক্ষক মন্ডলী নিয়ে পরিচালিত হচ্ছে। বর্তমানে  নুরানী ও হিফজ বিভাগ চালু হয়েছে। ভবিষ্যতে এই মাদরাসায় আরো বিভাগ চালুসহ ইসলামী ভাবধারার আলোকে নতুনত্ব আসবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category