মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Title :
পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের সড়ক অবরোধ-বিক্ষোভ

  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৮১ Time View

সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজকের সকাল সন্ধ্যা অবরোধের সমর্থনে রোববার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর গেন্ডারিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

সড়ক অবরোধকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান বলেন, ‘ক্ষমতাসীন জুলুমবাজ অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে। এই অবৈধ সরকার বিগত ১৫ বছরে শুধুমাত্র ব্যাংকগুলো থেকেই প্রায় বিরানব্বই হাজার কোটি টাকা লুটপাট করেছে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। এই ফ্যাসিস্ট সরকার জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে।’

তিনি বলেন, ‘তারা ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচন করতে সব ধরনের আয়োজন সম্পন্ন করেছে। আওয়ামী লীগ নিজেদের বিরুদ্ধে নিজেরাই ডামি প্রার্থী দিয়ে এই নির্বাচনকে তামাশায় পরিণত করেছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনই দেশের জনগণ মানবে না। তারা যেকোনো মূল্যে ৭ জানুয়ারীর প্রহসনের নির্বাচন প্রতিহত করবে ইনশাআল্লাহ।’

এসময় আরও উপস্থিত ছিলেন মোতাসিম বিল্লাহ, রানা সরকার, কামরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, নোমান শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এছাড়াও একই দাবিতে খিলগাঁও, সেগুনবাগিচা, ধানমন্ডি, মাতুয়াইল, জুরাইন-দয়াগঞ্জ সড়কসহ রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category