বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Title :
ভারতসহ পাঁচ দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত জুলাই হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: চিফ প্রসিকিউটর হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সেমিফাইনালে হেরেও ম্যাখোঁকে পাশে পেলেন এমবাপ্পেরা রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ সব মাদরাসায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থা নতুনভাবে গড়ে তোলা হবে: মাহদী আমিন খুদে শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব বদলে দেওয়া ফরাসি বিপ্লবের স্মরণে ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’

দিল্লিতে গেলেন পিটার হাস

  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৭৫ Time View

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বড়দিনের ছুটি কাটাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে আজ শুক্রবার দিল্লি গেছেন। ছুটি শেষে আগামী সপ্তাহের শেষ দিকে ঢাকায় ফিরে কাজে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

কূটনৈতিক সূত্রগুলো আজ সন্ধ্যায় বড়দিনের ছুটির সময় পিটার হাসের ঢাকার বাইরে থাকার তথ্য নিশ্চিত করেছে। তিনি সস্ত্রীক সকালে দিল্লি গেছেন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে।

পিটার হাস বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক করেন। পদ্মায় তাঁর আগে পররাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করেন ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর ছুটি কাটাতে পিটার হাস শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। ১১ দিন ছুটি কাটিয়ে তিনি ঢাকায় ফেরেন ২৭ নভেম্বর। পিটার হাসের শ্রীলঙ্কা সফর পূর্বনির্ধারিত হলেও তাঁর ওই সফর ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category