বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ঢাকায় আবারও ট্রেনে আগুন

  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রেলওয়ে পুলিশের ধারণা, এটি কোনো নাশকতা নয়।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।

এসপি আনোয়ার হোসেন বলেন, ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ওপরে চটের বস্তা রাখা ছিল। সেটির কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে পারছিল না। হঠাৎ করে ওই চটের বস্তায় আগুন দেখা যায়। বিষয়টি টের পেয়ে ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুন নেভানো হয়। পরবর্তীতে ট্রেনটি আবার গন্তব্যে ছেড়ে যায়।

রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, এটা আমাদের কাছে নাশকতা মনে হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের সাইলেন্সার পাইপ থেকে নির্গত ধোঁয়া চটের বস্তায় বাধাগ্রস্ত হয়ে আগুন লেগেছে।

এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও স্টেশনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের দেওয়া আগুন চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই রেলের যাত্রী ছিলেন।

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা থেকে ছেড়ে আসে। এটি তেজগাঁও স্টেশন ছেড়ে ভোর ৫টা ৫ মিনিটে চলা শুরু করতেই আগুন লাগে। খবর পেয়ে ঘটনা গিয়ে ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category