বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

চাঁদপুরমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপ

  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

চাঁদপুরমুখী আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে গাড়ীর কাঁচ ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। এতে করে রেলগাড়ীটির যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেনের মধ্যে ছোটাছুটি করতে থাকেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফেনী স্টেশনে ঢুকার আগ মুহুর্তে দুর্বৃত্তরা এ হামলা চালায়।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের এসএসটিএল মোহাম্মদ রবিউল হাসান। তিনি বলেন, আমি নিজেও এখন মেঘনা ট্রেনে রয়েছে। বিকালে শত শত যাত্রী নিয়ে চট্টগ্রাম হতে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যায় ফেনী স্টেশনে পৌঁছানোর আগ মুহুর্তে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গাড়ীটি পাথর নিক্ষেপ শুরু করে।

তিনি আরও বলেন, মূলত দুর্বৃত্তের দল ৯১৬৫ বগিটিতে পাথর ছুঁড়েছে। এতে ট্রেনের ওই বগির উভয় পাশের বগির জানালার কাঁচ ভেঙ্গে যায়। তবে কেউ এ ঘটনায় আহত হয়নি এবং সবাই মুহুর্তেই দৌঁড়ে ছোটাছোটি করে নিরাপদ স্থানে সড়ে যায়। আমার মতে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সকলকে সচেতন হতে হবে।

উল্লেখ্য, চাঁদপুর চট্টগ্রাম রেলপথে সাগরিকা এক্সপ্রেস ও আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস নামে বর্তমানে দু‍‍`টি রেলগাড়ীই নিয়মিত চলাচল করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category