বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ভোটগ্রহণের দিন সকালে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার :সিইসি

  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৯০ Time View

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন সকালে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার। এই প্রথম ভোটের দিন কেন্দ্রে ব্যালট পেপার যাচ্ছে। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, এটা অনেকের দাবি ছিল। ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার যাওয়ায় স্বচ্ছতা বাড়বে।তিনি বলেন, সকালে ব্যালট যাওয়ার ফলে ফেয়ারনেস নিয়ে সংশয় থাকল কিছুটা হ্রাস হবে বলে আশা করি।

সোমবার (১৮ ডিসেম্বর) জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সাক্ষাৎ শেষে এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যতদূর সম্ভব ভোটগ্রহণ শুরুর আগে সকালে ব্যালট পেপার পাঠানো হবে। এটা নিয়ে অনেক চিন্তা-ভাবনা করেছি। তবে কিছু কিছু এলাকায় সকালে পাঠানো সম্ভব হবে না। যেগুলো দুর্গম-দূরবর্তী, হাওর-বাঁওড় এলাকা অথবা যেখানে জলপথে যেতে হয় সেখানে পাঠানো সম্ভব হবে না। এছাড়া দ্বীপাঞ্চলেও সম্ভব হবে না। এই জন্য একটা পরিপত্র জারি করেছি ব্যালট পেপার ভোটগ্রহণের পূর্বে সকালে যাওয়া প্রসঙ্গে। দূরবর্তী হলে হেলিকপ্টার ব্যবহার করা হবে।

দূরবর্তী এলাকায় সকালে ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না প্রসঙ্গে সিইসি বলেন, এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তারা আমাদের কাছে অনুমোদন গ্রহণ করবেন, যেগুলো সম্ভব হবে না অর্থাৎ রিমোট এলাকা। আমাদের বিচার-বিবেচনা করেই তাদের প্রস্তাব অনুমোদন করে দেবো। তাছাড়া যতদূর সম্ভব ব্যালট পেপার ভোটের দিন সকালে যাবে।

স্বচ্ছ বাক্স ও সকালে ব্যালট বুঝিয়ে নিতে পোলিং এজেন্টদের আহ্বান জানিয়ে তিনি বলেন, তবে ব্যালট বাক্স দুই থেকে চারদিন আগেই যাবে। ব্যালট বাক্স স্বচ্ছ কি না দেখে নিতে হবে। পোলিং এজেন্ট থাকতেই হবে। পোলিং এজেন্টদের দেখে নিয়ে সই করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category