বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

১৮ ডিসেম্বরের হরতাল পিছিয়ে ১৯ ডিসেম্বর

  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭ Time View

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালনের জন্য হরতাল কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি। সোমবারের (১৮ ডিসেম্বর) পরিবর্তে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি পরিবর্তনের কথা জানান।

এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সরকার পতনের এক দফা দাবি আদায়ে ১৮ ডিসেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেন রুহুল কবির রিজভী।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে গত ২৮ অক্টোবরের পর থেকে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। সবশেষ ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category