বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বেনাপোল সীমান্তে সোনার বারসহ আটক এক

  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮০ Time View

বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের সময় ২০টি সোনার বারসহ আতিয়ার রহমান (৫৫) নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে তাকে আটক করা হয়। আতিয়ার রহমান ওই গ্রামের মহর আলীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পুটখালী বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৭/৭এস এর ১২৪ আর পিলার থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী গ্রামস্থ পশ্চিমপাড়া এলাকা দিয়ে চোরাকারবারীরা স্বর্ণের বারসহ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। এমন সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের দিক নির্দেশনায় পুটখালী বিওপির টহল দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় একজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখা যায়। তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি করা হয়। একপর্যায়ে তার শরীরে অভিনব কৌশলে স্কচটেপ মোড়ানো ২০টি সোনার বার পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়। উদ্ধার সোনার ওজন দুই কেজি ৩৬০ গ্রাম। যার বাজার মূল্য দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, উদ্ধার সোনার বার ট্রেজারিতে জমা দেওয়া হবে। আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category