বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নড়াইলে ইয়াবাসহ কারবারি আটক

  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো. টিপু বিশ্বাস (৩০) নামের ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত মো. টিপু বিশ্বাস (৩০) নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা বিশ্বাসপাড়া গ্রামের মৃত রুহুল বিশ্বাস এর ছেলে।

১৫ ডিসেম্বর ভোর ৫ টার সময় নড়াইলের কালিয়া থানাধীন পেড়লী ইউনিয়নের কদমতলা বিশ্বাসপাড়া গ্রামের  মো. টিপু বিশ্বাস (৩০)এর বসতবাড়ির পূর্ব প্বার্শে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মো. ফারুক হোসেন, এএসআই (নিঃ) মো. আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. টিপু বিশ্বাস (৩০)কে গ্রেপ্তার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে ৬৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category