মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Title :
বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

নির্বাচনের আগে সহিংসতা নিয়ে যা বললেন ম্যাথিউ মিলার

  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৭০ Time View

বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলগুলোর অবরোধ চলাকালে সহিংসতা, বিশেষ করে যানবাহনে অগ্নিসংযোগের বিষয় উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে কথা বলেছেন দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

সাংবাদিক প্রশ্ন করেন, অবরোধ চলাকালে যাত্রীবোঝাই বাস, ট্রাকে একের পর এক অগ্নিসংযোগ, রেললাইন উচ্ছেদ, ট্রেনে পেট্রল বোমা হামলা, বাসের হেলপারদের জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র কি মনে করে এ ধরনের পদক্ষেপ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনাকে ক্ষুণ্ণ করবে?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্রের চাওয়া- অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্যতম উপাদান হলো সহিংসতা ছাড়াই নির্বাচন পরিচালনা করা। আপনি আমাকে এই মঞ্চে (মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে) ধারাবাহিকভাবে বলতে শুনেছেন যে, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্যতম উপাদান হলো সহিংসতা ছাড়াই নির্বাচন পরিচালনা করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category