মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Title :
বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৭৬ Time View

সাভারের আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুইজনই বিএনপি কর্মী বলে জানা যায়। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে ৭দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার কলতাসূতি এলাকার হাজী আব্দুল কাদেরের ছেলে জিয়াউর রহমান (৪০) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে হৃদয় প্রামানিক (২৫)।

পুলিশ জানায়, গত ১১ ডিসেম্বর সন্ধ্যার দিকে  নবীনগর-চন্দ্র মহাসড়কের কবিরপুর এলাকায় বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পরেরদিন অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়। বাসে অগ্নি সংযোগের ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম অপরাধীদের শনাক্ত করতে কাজ করে আসছিল। সেধারাবাহিকতায় গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কলতাসুতি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতা থাকায় তাদেরকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category