বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

অপতৎপরতাকারীদের বিরুদ্ধে বিআরটিসির মামলা

  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৯৪ Time View

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে (বিআরটিসি) লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে নিরলস কাজ করে যাচ্ছেন রাষ্ট্রায়ত্ত সংস্থাটির বর্তমান চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) তাজুল ইসলাম।

তিনি চেয়ারম্যান পদে যোগদানের পর থেকে অক্লান্ত পরিশ্রম, সততা, সাহসী ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বিআরটিসিকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এমতাবস্থায় কর্পোরেশনের চলমান উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্থ করার পাশাপাশি চেয়ারম্যানের সুনাম ক্ষুণ্ন করতে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি বিআরটিসির ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল ও জালিয়াতি করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন একটি অভিযোগ দুদকসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বিআরটিসির ডিজিএম (এস্টেট) মো. গোলাম ফারুক রাজধানীর পল্টন থানায় অজ্ঞাতনামা বেশকিছু ব্যক্তিদের নামে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১৩।

এদিকে সার্বিক নিরাপত্তা এবং বর্ণিত মামলার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সভা কক্ষে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলামের (অতিরিক্ত সচিব) সভাপতিত্বে নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান, পল্টন ও মতিঝিল থানার অফিসার ইনচার্জসহ বিআরটিসির সকল পরিচালক, জিএম, ডিজিএম, ঢাকাস্থ ম্যানেজারসহ ঢাকার বাইরের ম্যানেজরগণ অংশ নেন।সভায় উপ-পুলিশ কমিশনার বলেন, বিআরটিসির উন্নয়ন অগ্রযাত্রা বিভিন্ন মহল কর্তৃ প্রশংসিত হচ্ছে। বিআরটিসি একটি কেপিআইভূক্ত এলাকা তাই বিআরটিসির ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ সহযোগীতা প্রদান করবে। দায়েরকৃত মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বা বাইরের যাদেরকে জড়িত পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। ষড়যন্ত্রকারীদের কোন ছাড় দেয়া হবে না।

বিআরটিসির চেয়ারম্যান বলেন, চলমান হরতাল অবরোধের মধ্যেও প্রথম কর্ম দিবসে বেতন প্রদান করা হয়েছে। দেশে যান চলালাচল স্বাভাবিক রাখার জন্য হরতাল অবরোধের মধ্যেও যাত্রীসেবা অব্যাহত রয়েছে। বিআরটিসির উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে স্বার্থান্বেসী একটি মহল তৎপর রয়েছে। এসব অপকর্ম রুখতেই মামলাটি দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category