বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

আটলান্টায় জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলনে যোগ দেবে বাংলাদেশ

  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে আটলান্টায় জাতিসংঘের পাঁচ দিনব্যাপী দুর্নীতিবিরোধী সম্মেলনে যোগ দেবে বাংলাদেশ। আগামীকাল সোমবার (১১ ডিসেম্বর) জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় শুরু হচ্ছে জাতিসংঘের পাঁচ দিনব্যাপী দুর্নীতিবিরোধী সম্মেলন।

আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এবার দুর্নীতিবিরোধী সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। দশম ‘সেশন অব কনফারেন্স অব স্টেটস পার্টিস অব ইউএন কনভেনশন এগেইনস্ট করাপশন’ শীর্ষক সম্মেলনটিতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার আসিয়া খাতুন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেনসহ অপর কর্মকর্তারা ইতোমধ্যে আটলান্টায় এসে পৌঁছেছেন। সম্মেলনে বাংলাদেশের কেন্দ্রবিন্দু ব ভুমিকা কী হবে জানতে চাইলে দুদকের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘অগ্রিম বলার মতো কিছু নেই’। তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি।

জাতিসংঘের ড্রাগ অ্যান্ড ক্রাইম অফিসের তত্ত্বাবধানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। যুক্তরাষ্ট্র এবারের সম্মেলনের আয়োজক হিসেবে দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বিশ্বনেতাদের সমবেত করছে। মার্টিন লুথার কিংয়ের নগরী আটলান্টায় জর্জিয়া ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারে অনুষ্ঠেয় এই সম্মেলনটি হলো বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতিবিরোধী সম্মেলন। প্রতি দুই বছর অন্তর অন্তর দেশগুলো তাদের দুর্নীতিবিরোধী কার্যক্রম কিভাবে বাস্তবায়ন করছে- তা মূল্যায়নের জন্যে এই বৈঠকে মিলিত হয়। একই সঙ্গে দুর্নীতিবিরোধী কার্যক্রমকে সহযোগিতার মাধ্যমে কিভাবে আরও জোরদার করা যায় এই আলোচনাও সম্মেলনে হবে।

‘দ্য ইউএন কনভেনশন এগেইনস্ট করাপশন’ দুর্নীতি প্রতিরোধে একমাত্র সর্বজনীন আইনগত বাধ্যতামূলক চুক্তি। বিশ্বের ১৯০টি দেশ এই চুক্তিতে সই করেছে। কনভেনশনটি ভিয়েনায় আলোচনা করে চূড়ান্ত করা হয় এবং ২০০৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ করা হয়। চলতি বছরে এটি ২০তম বার্ষিকী উদযাপন হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category