বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

মানবাধিকার দিবসের মানববন্ধনে লোকারণ্য প্রেসক্লাব

  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে বিএনপি। আজ রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করবেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।দীর্ঘ ৪৩ দিন আত্মগোপন থাকা নেতা-কর্মীদের পদচারণায় কর্মসূচি শুরু হওয়ার আগে লোকে লোকারণ্য প্রেসক্লাবের সামনের সড়ক। সকাল ৯টা থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দলসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এসময় নেতাকর্মীরা ‘মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘জেলে নিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘অবৈধ নির্বাচন মানি না মানব না’সহ বিভিন্ন স্লোগানে প্রেসক্লাব প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।

এদিকে বিএনপির মানববন্ধন কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাব এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জলকামান এবং এপিসি কারও রাখা হয়। পাশাপাশি সাদা পোশাকেও অবস্থান করছেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

উল্লেখ্য, রাজধানী ঢাকাসহ সারাদেশে মানববন্ধ কর্মসূচি পালন করছে বিএনপি। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হওয়ার পর এটি বিএনপি রাজপথে প্রথম জমায়েত হওয়ার মত কর্মসূচি। এদিকে জামায়াতে ইসলামী ও যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলসহ সমমনা জোটগুলোও একই কর্মসূচি পালন করছে। সকালে রাজধানীর যাত্রবাড়িতে জামায়াতের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে।

এছাড়া গণতন্ত্র মঞ্চ জাতীয় মানবাধিকার কমিশন অফিসের সামনে ও কাওরান বাজার বিটিএমসি ভবনের সামনে, ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাংকের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স এলাকায়, এলডিপি জাতীয় প্রেসক্লাবের সামনে, গণফোরাম ও পিপলস পার্টি হাইকোর্ট কদমফুল ফোয়ারার উল্টো দিকে মানববন্ধন কর্মসূচি পালন করছে।এছাড়া গণঅধিকার পরিষদ বিজয় নগর পানির ট্যাংকের সামনে, গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে, গণঅধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া ও ফারুক হাসান) পুরানা পল্টন দলীয় অফিসের সামনে, লেবার পার্টি তোপখানা রোডস্থ মেহরাব প্লাজার সামনে, এবি পার্টি বিজয়নগর ৭১ হোটেনের সামনে, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে পালন করছে একই কর্মসূচি।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category