বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

খন্দকার মোশাররফ আইসিইউতে

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৮৮ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং এবং সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ৫ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে স্বাস্থ্যের অবনতি হলে গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে কেবিন থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ড. খন্দকার মোশাররফ হোসেনের পরিবার এবং দলের পক্ষ থেকে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সার্বিক খোঁজখবর রাখছেন।

এদিকে শনিবার (৯ ডিসেম্বর) সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ব্যারিস্টার মইনুল হোসেনের মরদেহ হাসপাতালে দেখতে গিয়েছিলেন ডাক্তার জাহিদ। প্রখ্যাত আইনজীবীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category