বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বাড়তি দামে পেঁয়াজ বি‌ক্রি, ১৩৩ প্রতিষ্ঠানকে জ‌রিমানা

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ায় দেশের বাজারে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা। এমন পরিস্থিতিতে পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীসহ জেলা পর্যায়ে অভিযান চা‌লি‌য়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শ‌নিবার (৯ ডিসেম্বর) অধিদপ্তরের ৫৭টি টিম সারা দেশে বাজার অভিযানের মাধ্যমে ১৩৩টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছে।

ভোক্তা অধিদপ্তরের পক্ষ থে‌কে জানানো হয়, শ‌নিবার ঢাকা মহানগরীতে অধিদপ্তরের চারটি টিম বাজার অভিযান পরিচালনা করে।

এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫৪টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সবমি‌লি‌য়ে সারা দেশে ৫৭টি টিম কর্তৃক বাজার অভিযানের মাধ্যমে ১৩৩টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার রক্ষায় এ কার্যক্রম আগামীকালও (রোববার) অব্যাহত থাকবে ব‌লে জানায় অধিদপ্তর।

খোঁজ নি‌য়ে জানা গে‌ছে, শনিবার দেশের অন্যতম বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ২২০ টাকায়। অথচ বৃহস্পতিবার পণ্যটির দাম ছিল ১০০ থেকে ১০৫ টাকা। রাজধানীর বাজা‌রে কেজিপ্রতি ২২০ থে‌কে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে, যেখা‌নে বৃহস্পতিবার দাম ছিল ১০০ থেকে ১১০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category