বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বাংলাদেশে যে কোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে রাশিয়া

  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া শক্ত অবস্থান নেবে।

তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা অবৈধ নিষেধাজ্ঞা দিচ্ছে। তবে এসব নিষেধাজ্ঞা আমলে নেয় না রাশিয়া। রাশিয়া শুধু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেওয়া নিষেধাজ্ঞা আমলে নেয়। বাংলাদেশেও যে কোনো নিষেধাজ্ঞার বিরদ্ধে রাশিয়া অবস্থান নেবে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন

কিছু পশ্চিমা দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, গত ২২ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে তা স্পস্ট করেছেন। রুশ মুখপাত্র মারিয়া জাখারোভা ওই ব্রিফিংয়ে স্পস্ট করে উল্লেখ করেছেন- যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক করার কথা বলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন।

তিনি বলেন, বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহায়তা ছাড়াই বাংলাদেশ সরকার দেশের সংবিধান অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন আয়োজনে সক্ষম বলেও মনে করে রাশিয়া।

পশ্চিমাদের সমালোচনা করে রাশিয়ান রাষ্ট্রদূত আরও বলেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমারা সরব থাকলেও ফিলিস্তিন ইস্যুতে দ্বিচারি ভূমিকা নিয়েছে। তারা অভিযোগ করেছিলেন, ইউক্রেনে অনেক মানুষ মারা যাচ্ছে। এটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ১৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। এটা নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category