বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ডিবি পুলিশ পরিচয়ধারী ৫ জনকে গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

ডিবি পুলিশ পরিচয়ে এক প্রবাসীর ব্যাংক থেকে উত্তোলন করা ৬ লাখ টাকা লুট করার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- রিয়াজ ওরফে ডিবি রিয়াজ (৩৭), মনির ওরফে দারোগা মনির(৪৭), ড্রাইভার সোহেল রানা (৩৮), সুমন শেখ ওরফে আমির হোসেন (৪২) ও নেসার (৩২)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

সোমবার (৪ ডিসেম্বর ) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, গত ১২ নভেম্বর কুয়েত প্রবাসী রবিউল আউয়াল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার একটি ব্যাংক থেকে ৬ লাখ টাকা উত্তোলন করে রিকশাযোগে বাড়িতে ফেরার পথে মালিভিটা এলাকায় একটি মাইক্রোবাস তার প্রতিরোধ করে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে ঢাকা-মাওয়া মহাসড়কে ফেলে যায়।

এ ঘটনায়  প্রবাসী রবিউল আউয়াল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়ের করলে, পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ সাভার ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত এবং তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানাসহ রাজধানী ও আশেপাশের জেলায় একাধিক মামলা রয়েছে বলে জানা তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category