বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নাশকতা মামলা বিএনপির ১১ নেতাকর্মীর কারাদণ্ড

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

রাজধানীর ভাটারা থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে আড়াই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন মাসের কারাভোগ করতে হবে।রোববার (৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আতাউর রহমান, হেলাল ডালি, লালন বেপারি, বাবুল শেখ, মফিজুর রহমান, কাজী হজরত আলী, মো. জাকির হোসেন বেপারি, মো. জাকির হোসেন বাগমার, মো. এরশাদ আলী খান, মো. মইজুল ইসলাম দর্জি, মো. আলী মিয়া।

রাজধানীর ভাটারা এলাকায় নাশকতার অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে পুলিশ বাদী এ মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে ১২ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category