বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৯৪ Time View

বিএনপির বহিষ্কৃত নেতা কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া)আসনের স্বতন্ত্রপ্রার্থী মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।রোববার (৩ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ তার মনোনয়ন বাতিল করেন।তিনি জানান, হলফনামায় মামলার তথ্য ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ বিষয়ে মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান রঞ্জন জানান, আমি সরকারের সঙ্গে আঁতাত করিনি। সরকারি হালুয়া রুটির জন্য প্রার্থী হইনি সেটি আজ প্রমাণিত হয়েছে। বিস্তারিত দেখে আপিল করবো কিনা জানাবো।

এছাড়া কিশোরগঞ্জ-২ আসনে হলফনামায় মামলার তথ্য গোপন করায় গণতন্ত্রী পার্টির প্রার্থী আশরাফ আলী ও তৃণমূল বিএনপির প্রার্থী আহসান উল্লাহর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ আসনে মো. আব্দুল কাহার আকন্দ (আওয়ামী লীগ),মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম (গণফ্রন্ট), অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন (স্বতন্ত্র), আলেয়া (এনপিপি) ও মো. বিল্লাল হোসেন (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট) নির্বাচনে অংশ নিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category