বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৯২ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন। গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস

চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শওকাত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনীর সফলতা কামনা করে বলেন, যে মানুষ গণিত চর্চা করে তার মধ্যে যৌক্তিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই গণিতের প্রয়োজনীয়তা রয়েছে। বিজ্ঞান চর্চার পেছনেও প্রধান নিয়ামক হচ্ছে গণিত।

সমাজের সব প্রায়োগিক ক্ষেত্রে গণিতের অসাধারণ ভূমিকা রয়েছে। বিশ্ববিদ্যালয় ও অ্যালমনাইবৃন্দের মধ্যে যোগসূত্র আরও জোরদার এবং অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে অ্যালামনাইবৃন্দকে এগিয়ে আসার আহবান জানান উপাচার্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category