বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

আবারও ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১০৩ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে নবম ধাপে ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামী রোববার (০৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি পালিত হবে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।রিজভী বলেন, আন্দোলনের কর্মসূচি চলতেই থাকবে। তাদের চলমান আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে।

এর আগে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর অষ্টম দফায় একসঙ্গে হরতাল ও অবরোধের ঘোষণা দেয়। গতকাল বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হয়। আর আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করছে দলটি।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ পণ্ড হওয়ার ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। এরপর এক-দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি।  বিএনপি-জামায়াত ও আরও কয়েকটি সমমনা রাজনৈতিক দলও একই ধরনের কর্মসূচি পালন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category