বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Title :
ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

বরিশালে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৭৬ Time View

দেশব্যাপি বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে বরিশালে উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর সদর রোডের সোহেল চত্বর সংলগ্ন দলীয় কার্যলয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে নগরীতে একটি বিশাল মিছিল বের হয়।

মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী নাইমুল হোসেন লিটু, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি উন্নয়ন দেখতে পারে না। তাই তারা চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশব্যাপি সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা দেশে ভীতিকর পরিবেশ তৈরি করে জনগণের জান-মালের ক্ষতি করছে। এসব অপকর্ম অবিলম্বে বন্ধ না করলে দেশের মানুষ নির্বিঘ্নে জীবনযাপনের স্বার্থে তা কঠোর হাতে প্রতিহত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category