বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নির্বাচনে এলে বিএনপিকে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে

  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

বিএনপি নির্বাচনে এলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। তারা এলে তফসিলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে এবং প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিদেশি পর্যবেক্ষক আসায় নির্বাচন সুষ্ঠু হবার সম্ভাবনা বেড়ে যায়।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় রাজশাহী, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার, আরএমপি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category