বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বিচারপতি মানিকের ওপর হামলা, বিএনপির ১১ নেতাকর্মী রিমান্ডে

  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৭৭ Time View

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার বিএনপির ১১ নেতাকর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 বৃহস্পতিবার (৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ আদেশ দেন।

রিমান্ডে নেয়া আসামিরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন খান, কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান, বিএনপি নেতা মো. সাগর, মো. জসীম উদ্দীন ভূঁইয়া, মো. হারুন অর রশিদ, মতিউর রহমান, শামীম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও আবু তাহের।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. মনজুরুল হাসান খান।অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মশিউর রহমান বিষয়টি জানিয়েছেন।

এর আগে বুধবার (২ নভেম্বর) বিকেলে পল্টন এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় হামলার শিকার হন বিচারপতি মানিক। গাড়িতে হামলা চালিয়ে দেহরক্ষী ও তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শামসুদ্দিন চৌধুরীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম বলেন, বিএনপির সমাবেশের মিছিল থেকে এ হামলা করা হয়। হামলার ঘটনায় রাত সাড়ে ১১টার দিকে রফিকুল বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category