বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Title :
পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে

সারেতে সাকিবের অভিষেক, দলে আছেন কারা?

  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১ Time View

পাকিস্তান সিরিজ শেষ করে গত ৪ সেপ্টেম্বর দেশে ফিরেছে বাংলাদেশ দল। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তরা। মাঝের এই সময়্টাতে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে এক ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড গেছেন সাকিব আল হাসান।

আজ রোববার সারেতে অভিষেকও হয়ে গেলো সাকিবের। উৎসবমুখর পরিবেশে তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দিয়েছেন সতীর্থরা। সমারসেটের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচ খেলবেন টাইগার অলরাউন্ডার।টন্টনে টস জিততে পারেনি সাকিবের দল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সমারসেট। চার দিনের এই ম্যাচে সাকিবদের দলে আর কারা খেলছেন, তা দেখে নেওয়া যাক-

সারে একাদশ

ররি বার্নস (অধিনায়ক), ডম শিবলি, রায়ান প্যাটেল, বেন গেডস, বেন ফোকস, সাকিব আল হাসান, টম কারেন, জর্ডান ক্লাক, ক্যামেরন স্টিল, কেমার রোচ, ডেনিয়েল ওরেল।

টন্টনে আগেও খেলেছেন সাকিব। এই মাঠে তার রেকর্ডও ভালো। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের সেঞ্চুরি হাঁকিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওই ম্যাচে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সাকিব।কাউন্টি ক্রিকেটে সাকিবের অভিষেক হয়েছিল আগেই। তবে সারের হয়ে এবারই প্রথম। এর আগে উস্টারশায়ারের হয়ে ৯টি চার দিনের ম্যাচে খেলেছেন সাকিব। এসব ম্যাচে ৪১২ রানের পাশাপাশি সাকিবের নামের পাশে জলজল করছে ৪২টি উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category