বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শাকিব খানের ‘দরদ’ সিনেমার পোস্টার প্রকাশ্যে

  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View

চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ সিনেমাটি। কিন্তু দিন ঘনিয়ে আসতেই নির্মাতা অনন্য মামুন জানান নির্ধারিত তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। তবে ভালোবাসা দিবসে প্রকাশ পেলো শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র পোস্টার।

এতে দেখা গেছে, শাকিবের মুখে খোঁচা দাঁড়ি। রক্তে ভেজা তার হাত। এলোমেলো চুল। চোখেমুখে রক্তের দাগ। ক্ষিপ্র দৃষ্টিতে তাকিয়ে আছেন। পেছনে বেনারসের গঙ্গা পাড়ের আবহ। সব মিলিয়ে, প্রতিবাদী এক মূর্তি শাকিব।

শাকিব খান তার ফেসবুকে এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন। পোস্টের মন্তব্যঘরে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন নায়ক। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। প্রযোজনা করছে ভারতের এস কে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।

সাইকো-থ্রিলারধর্মী এই ছবিতে শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। এ ছাড়া টলিউডের পায়েল সরকারকে দেখা যাবে। খলনায়কের ভূমিকায় রাহুল দেব। আরও অভিনয় করবেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম প্রমুখ।বহুল প্রতীক্ষিত এই ‘দরদ’ সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত নয়। তবে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category