বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

“লুটনে ডঃ রেজা কিবরিয়ার সাথে প্রবাসীদের মতবিনিময়”

  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪২ Time View

মাহবুবুল কারীম সুয়েদ, লুটন থেকে:  যুক্তরাজ্যের লুটন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সাথে বিশিষ্ট অর্থনীতিবিদ ও গনঅধিকার পরিষদ সভাপতি ডঃ রেজা কিবরিয়ার এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

রবিবার  সন্ধ্যায় স্থানীয় ব্যারিপার্কের এক হলরুমে অনুষ্টিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবীন কমিউনিটি নেতা ও প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা খুররম চৌধুরী।

সাবেক ছাত্রনেতা ও প্রবাসী অধিকার পরিষদ নেতা সৈয়দ দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডঃ রেজা কিবরিয়া বলেন, অনির্বাচিত সরকারের মদতে দেশ থেকে হাজার হাজার ডলার বিদেশে পাচার করেছে এক শ্রেনীর রাঘব বোয়াল।তারা বিদেশে বাড়ী-গাড়ি করলেও মানসিকভাবে শান্তি পাচ্ছেনা বলে এখন তারা নানা অবৈধ ফন্দি আটছে।তাদের হাতে জাতি আর বেশিদিন জিম্মিদশায় থাকবেনা উল্লেখ করে তিনি বলেন, ইনশাল্লাহ সুদিন আসবেই।সময়ের ব্যাবধানে দেশে জনগনের সরকার গঠিত হবে।

ডঃ রেজা উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে আশ্বাস দিয়ে বলেন, তার দল যদি ক্ষমতায় যায় অথবা তিনি যদি দেশ পরিচালনার অংশ হতে পারেন তবে প্রবাসী অধিকার রক্ষায় তার সর্বাত্তক ভুমিকা থাকবে।

লুটনের প্রবীন মুরব্বী ও বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহ মিয়া, জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামিম আহমদ, কমিউনিটি নেতা নানু মিয়া, মাস্টার আশরাফ উদ্দীন, রুহুল আমিন, সিরাজুদ্দীন, মাসুদুর রহমানসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category