বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

রূপালীকে মুকুট পড়িয়ে দিলেন আসিফ মাহমুদ

  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

কাবাডিতে তারকা খেলোয়াড়দের বিদায়টা সাধারণত বেশ আড়ম্বরপূর্ণ হয়। রোববার জাতীয় দলের অধিনায়ক রূপালী আক্তারের আনুষ্ঠানিক অবসরের অনুষ্ঠানও তেমনভাবে অনুষ্ঠিত হলো।

৩৪ বছর বয়সী এই খেলোয়াড় মুকুট পরে বিশ্বকাপের মঞ্চ থেকে রানীর মতো বিদায় নিলেন।

বাংলাদেশ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ-চাইনিজ তাইপে সেমিফাইনাল শুরুর আগে রূপালীর মাথায় মুকুট পরিয়ে দেন।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ তাকে ‘হ্যাপি রিটায়ারম্যান্ট’ লেখা উত্তরীয়ও উপহার দিয়েছেন।

রূপালী ২০১২ সালে জাতীয় দলের হয়ে প্রথম নারী কাবাডি বিশ্বকাপে খেলেছেন এবং ২০০৯ সাল থেকে কাবাডির সঙ্গে যুক্ত। তার আন্তর্জাতিক যাত্রা শুরু হয় ২০০৯ সালে এশিয়ান জুনিয়র কাবাডি থেকে।

২০১০ সালে ঘরের মাঠে দক্ষিণ এশীয় গেমস খেলেছেন। এরপর ২০১৬ ও ২০১৯ সালের দুই দক্ষিণ এশীয় গেমসেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন জামালপুরের এই খেলোয়াড়।

রূপালী ২০১০, ২০১৪ ও ২০১৮ সালের এশিয়ান গেমসেও অংশগ্রহণ করেছেন। ঘরোয়া পর্যায়ে বাংলাদেশ আনসারের হয়ে অসংখ্য সাফল্য অর্জন করেছেন তিনি।

এবারের কাবাডি বিশ্বকাপের মাধ্যমে ১৬ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটছে, যেখানে শেষ আসরে তিনি দলের অধিনায়কত্বও করেছেন।

অবসরের পর রূপালী বলেন, ফেডারেশন এবং সতীর্থরা যেভাবে বিদায় দিয়েছে, তাতে আমি ম্যাচের শুরুতে আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। দীর্ঘদিন কাবাডির সঙ্গে যুক্ত থাকায় এটি স্বাভাবিক। ক্যারিয়ারের কোনো কিছুতে খারাপ লাগছে না। প্রতিযোগিতামূলক কাবাডি আর খেলব না, তবে কোনো না কোনোভাবে কাবাডির সঙ্গে যুক্ত থাকব। এটি আমার ভালোবাসার জায়গা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category